কালিয়াকৈরে মাদক ও নগদ টাকাসহ আটক ২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকা থেকে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের

2026-05-04T18:14:35+00:00
2026-05-04T18:14:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়াকৈরে মাদক ও নগদ টাকাসহ আটক ২
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ১৫৫)
মাদক ও নগদ টাকাসহ আটক ২
X

মাদক ও নগদ টাকাসহ আটক ২

গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকা থেকে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৬শত পিস ইয়াবা ও নগদ ১৪ হাজার ৫০ টাকা উদ্ধার করেন পুলিশ।

আটককৃতরা হলেন কালিয়াকৈর বাজার এলাকার সোলাইমান মিয়ার স্ত্রী ময়না বেগম (৪৫) এবং তার ছেলে আব্দুস সালাম (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে রোববার রাত সাড়ে আটটার দিকে কালিয়াকৈর বাজার এলাকায় মাদক ব্যবসায়ীরা  মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৬শত পিচ ইয়াবা ও ১৪ হাজার ৫০টাকা উদ্ধার করে। পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে পারলেও মাদক ব্যবসার সাথে জড়িত অন্যান্যরা দৌড়ে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান তার নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। সোমবার (৪ মে) আটককৃতদের বিরুদ্ধে   মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy