বাউফলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

বাউফল (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী 'বাউফল ট্রাভেলস' নামের এক‌টি যাত্রীবা‌হি বাস নিয়ন্ত্রন হা‌রিয়ে রাস্তার পা‌শে খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্হলে

2026-05-04T18:19:17+00:00
2026-05-04T18:19:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউফলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১
বাউফল (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ৭৭)
বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
X

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী 'বাউফল ট্রাভেলস' নামের এক‌টি যাত্রীবা‌হি বাস নিয়ন্ত্রন হা‌রিয়ে রাস্তার পা‌শে খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্হলে বাসের সুপারভাইজার নিহত হয়। 

দশ‌মিনা থেকে ছেড়ে আসা বাস‌টি  রাত পৌনে ১২টার দিকে বাউফল টু বগা মহাসড়কের আফসেরের গ্যারেজ এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই সময় চালক মোবাইলে কথা বলছিল।

প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা‌ গেছে, দশ‌মিনা বাসষ্টান্ড থেকে রাত ১০টায় বাউফল ট্রা‌ভেলস‌ বাসটি প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যা‌চ্ছিলেন । বাউফল উপজেলা সদর ইউনিয়‌নের আফসেরের গ‌্যারেজে পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রন হা‌রিয়ে পাশের খাদে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। একজনকে এখনও পর্যন্ত মৃত‌ উদ্ধার করা হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থ‌লে ফায়ার সা‌র্ভিসের এক‌টি দল এসে উদ্ধার কাজ শুরু ক‌রে‌ন। হতাহতের সংখ‌্যা বাড়তে পারে ব‌লে স্থানীয় ও বে‌ঁচে যাওয়া যাত্রীরা জা‌নিয়েছেন। আশংঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ‌্য কমপ্লে‌ক্সে প্রেরণ করা হয়েছে।  নিহত ব‌্যক্তি বাসের সুপারভাইজার এবং সে বাউফল উপজেলার বাম‌নিকা‌ঠি গ্রামের বা‌সিন্দা বলে জা‌না গেছে।

মাহাবুব নামে দশ‌মিনা উপজেলার একজন যাত্রী বলেন, বাস‌টি কেপে উঠ‌ছিল। মাত্র পাঁচ সেকেন্ড‌ে মধ্যে উল্টে খাদে পড়ে যায়। তি‌নি জানান একজন নিহত হয়েছে এবং বাসের নিচে আরও চাপা পড়ে আছে অন্তত ৪/৫জন হবে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপ‌স্থিত হয়ে‌ছি। এখনও ঘটনাস্থলে উদ্ধার কাজ চা‌লিয়ে যা‌চ্ছি। এখন পর্যন্ত একজনের মৃত‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। হতাহতের সংখ‌্যা নিরুপন করা সম্ভব হয়‌নি। বাস‌টি টেনে তুলতে পারলে বলা যাবে। বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy