ভিডিওকলে নারীর সঙ্গে বিএনপি নেতার অশালীন আচরণ, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কক্সবাজারের উখিয়া উপজেলা কৃষক দলের এক নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ

2026-05-04T19:13:31+00:00
2026-05-04T19:13:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভিডিওকলে নারীর সঙ্গে বিএনপি নেতার অশালীন আচরণ, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ১৭০)
কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নূর
X

কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নূর

কক্সবাজারের উখিয়া উপজেলা কৃষক দলের এক নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উখিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নূর একটি কক্ষে বসে ভিডিও কলে এক নারীর সঙ্গে কথা বলছেন। কথোপকথনের এক পর্যায়ে তাকে অশালীন ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করতে দেখা যায়। প্রায় আড়াই মিনিটের ভিডিওটি মুহূর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় অভিযুক্ত সৈয়দ নূরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ভিডিওটির বিষয়টি স্বীকার করেন। তবে দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এ ভিডিও ছড়ানো হয়েছে।

ভিডিওটি প্রকাশের পর দলীয় নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী জানান, অভিযোগের সত্যতা যাচাই করে দলীয়ভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যেও ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy