মুক্তিপণের দাবিতে ছাত্রের হাতে শিক্ষক অপহরণ!

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার গাবতলী উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক প্রাইভেট শিক্ষককে অপহরণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অপহরণের পর মুক্তিপণ দাবি

2026-05-04T19:41:50+00:00
2026-05-04T19:41:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুক্তিপণের দাবিতে ছাত্রের হাতে শিক্ষক অপহরণ!
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ৬৯)
গাবতলী মডেল থানা
X

গাবতলী মডেল থানা

বগুড়ার গাবতলী উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক প্রাইভেট শিক্ষককে অপহরণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অপহরণের পর মুক্তিপণ দাবি করা হলে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত শিক্ষককে উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত অভিযোগে তারই এক সাবেক ছাত্রকে গ্রেপ্তার করেছে। 

অপহৃত শিক্ষক আব্দুর রহমান ও গ্রেপ্তার মিনহাজুল ইসলাম বালিয়াদীঘির দড়িপাড়া এলাকার বাসিন্দা। 

জানা যায়, কয়েক বছর আগে মিনহাজুল ইসলামকে প্রাইভেট পড়াতেন আব্দুর রহমান। সে সময় থেকেই তাদের মধ্যে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। পরে মিনহাজুল এসএসসি পাস করে শহরের কলোনি এলাকায় একটি ভাতের হোটেল চালু করেন। এরই মধ্যে আব্দুর রহমান তার কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা ধার নেন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিনেও সেই টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এরই জেরে গত রোববার দুপুর প্রায় ৩টার দিকে মিনহাজুল তার কয়েক সহযোগীকে নিয়ে আব্দুর রহমানকে বাড়ির পাশের রাস্তা থেকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে। পরে সন্ধ্যায় অপহৃত শিক্ষকের পরিবারের কাছে ফোন করে ২ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। একপর্যায়ে গাবতলীর নশিপুর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে অপহৃত শিক্ষককে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মিনহাজুল ইসলামকে আটক করা হয়, তবে তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় আব্দুর রহমান বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, ‘ছাত্র হয়ে শিক্ষককে অপহরণের মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy