ভূঞাপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (৩ মে) দিবাগত

2026-05-04T19:47:43+00:00
2026-05-04T19:47:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ৫০)
৩ মাদক কারবারি গ্রেপ্তার
X

৩ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৩ মে) দিবাগত রাতে উপজেলার খানুরবাড়ি ও রাজাপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ভূঞাপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার খানুরবাড়ি গ্রামের কাদের খাঁর ছেলে সোহেল রানা, রাজাপুর গ্রামের জামাল শেখের ছেলে রফিকুল এবং একই গ্রামের ফরিদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম।

ভূঞাপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে এসআই মোঃ নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় খানুরবাড়ি ও রাজাপুর গ্রাম থেকে ওই তিনজনকে ৩৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy