প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:০৮ পিএম (ভিজিট : ১০৯)

X
হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিশুরা হলো- গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে রাইয়ান (৯ মাস) এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে সিফাত (৫ মাস)।
পরিচালক বলেন, হামের উপসর্গ নিয়ে বর্তমানে এ হাসপাতালে ৪৭ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ২১ জন রোগী ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ১৬ জন।
তিনি আরো বলেন, চলতি বছরে জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত হাম এর ভর্তি রোগীর সংখ্যা ৫৬০ জন। একই সময় পর্যন্ত ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা ৫১১ জন।