প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:১৩ পিএম (ভিজিট : ৯৭)

X
মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) উৎসবমুখর পরিবেশে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন এর মাধ্যমে বিএমইউ পরিবারের পক্ষ থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় তার চারটি অনুষদের অধীনে পাঁচটি প্রোগ্রামে ভর্তি হওয়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে সফলভাবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ জাঁকজমকপূর্ণ আযোজনের মাধ্যমে শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশনে বিএমইউ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এসময় তাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবস্থিত নতুন স্থায়ী ক্যাম্পাসে তাদের দ্রুত মানিয়ে নেওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন।
বিএমইউ পরিবার নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে ক্যাম্পাসে ও তাদের ভবিষ্যৎ কর্মজীবনে এক উজ্জ্বল, সফল ও পরিপূর্ণ যাত্রার জন্য শুভকামনা জানানো হয়।