বালিয়াকান্দিতে ওজনে অনিয়ম প্রতিরোধে মতবিনিময় সভা

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে পেঁয়াজ, আমসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজনে অনিয়ম প্রতিরোধে ব্যবসায়ী ও কৃষকদের সাথে

2026-05-04T21:56:26+00:00
2026-05-04T21:56:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বালিয়াকান্দিতে ওজনে অনিয়ম প্রতিরোধে মতবিনিময় সভা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:৫৬ পিএম   (ভিজিট : ৭৮)
মতবিনিময় সভা
X

মতবিনিময় সভা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে পেঁয়াজ, আমসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজনে অনিয়ম প্রতিরোধে ব্যবসায়ী ও কৃষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে  অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান।

সভায় কৃষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও গণমাধ্যম কর্মীসহ স্থানীয় সূধীজনরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সঠিক ওজন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, কৃষক ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় ওজনে স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে নিয়মিত বাজার তদারকি জোরদার করা হবে এবং কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন ঘোষ, জেলা কৃষি বিপণন কর্মকতা নাইম আহমেদ, উপজেলা  খাদ্য নিয়ন্তক কর্মকতা মনোতোষ মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  ও  উপজেলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু, বাজার বনিক সমিতির সভাপতি ওসমান গনি মানিক,  নারুয়া বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল ওহাব মন্ডল, বালিয়াকান্দি বাজারের ইজারাদার ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোহন রায়হান, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহেল মিয়া প্রমূখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy