বাংলাদেশি কমিউনিটিতেও শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে

অনলাইন ডেস্ক

জাতীয়

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ফ্রান্সে পাড়ি জমানো ২৪ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী মহাদেব ঘোষের রহস্যজনক মৃত্যু হয়েছে প্যারিসে। তার অস্বাভাবিক এ মৃত্যু ঘিরে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ।

2026-05-05T08:34:31+00:00
2026-05-05T08:34:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্রান্সে তরুণ বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৩৪ এএম   (ভিজিট : ৭০)
মহাদেব ঘোষ
X

মহাদেব ঘোষ

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ফ্রান্সে পাড়ি জমানো ২৪ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী মহাদেব ঘোষের রহস্যজনক মৃত্যু হয়েছে প্যারিসে। তার অস্বাভাবিক এ মৃত্যু ঘিরে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিহত মহাদেব ঘোষ ফ্রান্সের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় প্যারিস বিজনেস স্কুলের এমবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যুর বিষয়টি প্রথমে মৃত শিক্ষার্থীর পারিবারিক বন্ধু ও ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফ ইসলামকে টেলিফোনে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কো-অর্ডিনেটর এমিলি।

আশরাফ ইসলাম জানান, ফরাসি পুলিশ মহাদেব ঘোষের মরদেহ প্যারিসের শহরতলির ৯২ ডিপার্টমেন্টের একটি হাসপাতালে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। আগামী ১১ মে’র দিকে ফরেনসিক রিপোর্ট পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তিনি আরো জানান, কী কারণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, মহাদেব ঘোষ ঝিনাইদহ জেলার কাটালাগাড়ি বাজার এলাকার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শ্যামল কুমার ঘোষ ও সাগরদীপা ঘোষ রায় দম্পতির ছেলে।

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে তিনি ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন।

প্রবাসে এক তরুণ বাংলাদেশি শিক্ষার্থীর এমন রহস্যজনক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফরেনসিক রিপোর্ট প্রকাশের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।




  বিষয়:   উচ্চশিক্ষা  ফ্রান্স  বাংলাদেশি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy