নাটোরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নাটোর

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে ইয়াবাসহ সবুজ শেখ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরপুর

2026-05-05T11:01:34+00:00
2026-05-05T11:01:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাটোরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, নাটোর
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:০১ এএম   (ভিজিট : ৫৬)
নাটোরে ইয়াবাসহ সবুজ শেখ নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার
X

নাটোরে ইয়াবাসহ সবুজ শেখ নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোরের গুরুদাসপুরে ইয়াবাসহ সবুজ শেখ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর তুলাধুনা বাজারস্থ বাদশা মার্কেট এলাকা থেকে ৯৯ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। 

সবুজ ওই একই ইউনিয়নের কুমারখালী গ্রামের আলম শেখের ছেলে।

জানা যায়, র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল সোমবার রাতে গুরুদাসপুরের তুলাধুনা এলাকায় অভিযান চালিয়ে সবুজ শেখকে গ্রেফতার করে একই সাথে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট,  ২টি মোবাইল এবং নগদ-২৩৬০ টাকা জব্দ করা হয়।

আরও জানা যায়, ধৃত আসামি এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। উক্ত আসামির বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy