রাজনগরে ধানবোঝাই নৌকা ডুবে চা শ্রমিকের মৃত্যু

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘি হাওরে ধান বোঝাই নৌকা ডুবে রঞ্জন বাউরী (৪০) নামে এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

2026-05-05T11:09:07+00:00
2026-05-05T11:09:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজনগরে ধানবোঝাই নৌকা ডুবে চা শ্রমিকের মৃত্যু
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : ২০০)
রাজনগরে ধানবোঝাই নৌকা ডুবে চা শ্রমিকের মৃত্যু
X

রাজনগরে ধানবোঝাই নৌকা ডুবে চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘি হাওরে ধান বোঝাই নৌকা ডুবে রঞ্জন বাউরী (৪০) নামে এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাউয়াদিঘি হাওরের উত্তর পাশের গোলাইয়া বিল থেকে ধান কেটে নৌকাযোগে মালিকের বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।


সোমবার (৪ মে ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপার এলাকায় পৌঁছার আগেই অতিরিক্ত ধান বোঝাই নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় নৌকায় থাকা আনকার মিয়া সাঁতার কেটে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও রঞ্জন বাউরী পানিতে তলিয়ে যান।


স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে পানির নিচ থেকে তুলে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত রঞ্জন বাউরী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের ৪৪ নম্বর পাট্টার বাসিন্দা বাসুদেব বাউরীর দ্বিতীয় ছেলে। জীবিকার তাগিদে তিনি গত প্রায় ১৫-২০ দিন ধরে এলাকায় মৌসুমি ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন।


এলাকার বাসিন্দা আব্দুর রউফ বলেন,রঞ্জন একজন পরিশ্রমী শ্রমিক ছিলেন। হঠাৎ এ ধরনের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।


রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া জানান, মরদেহ থানায় আনা হয়েছে। স্বজনদের অবহিত করা হয়েছে এবং তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy