পঞ্চগড় জেলা খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি হাসনাত, সম্পাদক রবিউল

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা

সারাবাংলা

বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির পঞ্চগড় জেলা ইউনিটের কমিটি গঠিত হয়েছে।এতে সভাপতি মনোনীত হয়েছেন খাদ্য পরিদর্শক মো. হাসনাত জামাল

2026-05-05T12:29:27+00:00
2026-05-05T12:29:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পঞ্চগড় জেলা খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি হাসনাত, সম্পাদক রবিউল
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১২:২৯ পিএম   (ভিজিট : ১৪৬)
পঞ্চগড় জেলা খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি হাসনাত, সম্পাদক রবিউল
X

পঞ্চগড় জেলা খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি হাসনাত, সম্পাদক রবিউল

বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির পঞ্চগড় জেলা ইউনিটের কমিটি গঠিত হয়েছে। 

এতে সভাপতি মনোনীত হয়েছেন খাদ্য পরিদর্শক মো. হাসনাত জামাল ও সাধারণ সম্পাদক হিসেবে খাদ্য পরিদর্শক মো. রবিউল করিম সিদ্দিকী। 

সোমবার বিকেলে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় ২০২৬-২০২৮ মেয়াদের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন ফকিরগঞ্জ এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন। 

কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি আফজাল হোসেন (খাদ্য পরিদর্শক), যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক (উপ-খাদ্য পরিদর্শক), কোষাধ্যক্ষ সাইদুর রহমান (উপ-খাদ্য পরিদর্শক), সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ (সহকারী উপ-খাদ্য পরিদর্শক), সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক জেসমিন আক্তার (খাদ্য পরিদর্শক) হিসেবে দায়িত্ব পেয়েছেন। 

এছাড়া প্রতিমা রানী রায়, সৈয়দ সাব্বির আহাম্মেদ, মোস্তাফিজার রহমান, মো. আব্দুল খালেক, মইন উদ্দীন, আমিনুল ইসলাম, ওএম সিদ্দিকী, রেজাউল করিম, নিমাই চন্দ্র রায় ও হাচিনুর রহমান সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। 

নবগঠিত কমিটিকে সভাপতি ও সাধারণ সম্পাদক অভিনন্দন জানিয়েছেন এবং আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy