জাল টাকার ‘বড় মহাজন’ কাউছার ফের গোয়েন্দা জালে, সহযোগীসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে জাল টাকার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি দক্ষিণ। এ সময় ৮ লাখ টাকার জাল নোট ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

2026-05-05T13:30:56+00:00
2026-05-05T13:45:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উদ্ধার ৮ লাখ টাকার জাল নোট
জাল টাকার ‘বড় মহাজন’ কাউছার সহযোগীসহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:৩০ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ১:৪৫ পিএম  (ভিজিট : ১৬০)
জাল টাকার ‘বড় মহাজন’ কাউছার ফের গোয়েন্দা জালে, সহযোগীসহ গ্রেফতার
X

জাল টাকার ‘বড় মহাজন’ কাউছার ফের গোয়েন্দা জালে, সহযোগীসহ গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে জাল টাকার ‘বড় মহাজন’ হিসেবে পরিচিত কাউছারকে তার এক সহযোগীসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি-দক্ষিণ। এ সময় তাদের কাছ থেকে ৮ লাখ টাকার জাল নোট, জাল টাকা তৈরির সরঞ্জাম ও মেশিন জব্দ করা হয়। 

আজ মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার রাত ১০টা দিকে কেরানীগঞ্জ থানাধীন ভাঙ্গনা মুজিবনগর এলাকার একটি বাড়ির ৩ তলা থেকে মো. কাউছার (৫০) ও তার সহযোগী মো. কামাল (৫১)-কে গ্রেফতার করা হয়। 

এ সময় কাউছারের কাছ থেকে ৬ লাখ এবং কামালের কাছ থেকে ২ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে একটি ইপসন কালার প্রিন্টার, একটি হ্যান্ড সিলার মেশিন এবং জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত তিনটি কাঠের ফ্রেমযুক্ত ডাইস উদ্ধার করে জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত কাউছারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় জাল টাকা তৈরি ও সরবরাহের অভিযোগে সাতটি মামলা রয়েছে।





  বিষয়:   crime news  Bangladesh police  fake currency  Dhaka news  DB South  arrest 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy