ঝালকাঠিতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে

2026-05-05T15:49:49+00:00
2026-05-05T15:58:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৪৯ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৩:৫৮ পিএম  (ভিজিট : ১৫৬)
ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
X

ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেলদাখান গ্রামে এ ঘটনা ঘটে। 


নিহত সমাপ্তী আক্তার (১৩) ‘কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের’ সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় জাকির হোসেনের মেয়ে।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় থেকে বাসায় ফিরে গোসল ও খাবার শেষে প্রাইভেট পড়া নিয়ে মায়ের সঙ্গে সমাপ্তীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার মা অন্যত্র চলে গেলে সমাপ্তী নিজ কক্ষে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy