মান্দায় ‘অসহায় ও দুঃস্থ’ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নওগাঁ প্রতিনিধিঃ

সারাবাংলা

নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে ছাগল ও ছাগলের আবাসন তৈরির জন্য গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

2026-05-05T16:16:06+00:00
2026-05-05T16:16:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় ‘অসহায় ও দুঃস্থ’ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
নওগাঁ প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ৫৩)
মান্দায় ‘অসহায় ও দুঃস্থ’ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
X

মান্দায় ‘অসহায় ও দুঃস্থ’ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে ছাগল ও ছাগলের আবাসন তৈরির জন্য গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (নওগাঁ-৪) ডা. ইকরামুল বারী টিপু।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৬ জন নারীর প্রত্যেককে দুটি করে ছাগল এবং একই সঙ্গে ছাগল পালনের সুবিধার্থে প্রয়োজনীয় গৃহনির্মাণ সামগ্রী প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন তানভীর হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব-উল আলম, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ।

একই দিনে ২০২৫-২৬ অর্থবছরের এডিপির (এডিপি) অর্থায়নে আরও কিছু জনকল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়ন করা হয়। এর মধ্যে রয়েছে ‘অসহায় ও দুঃস্থ’ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং জলাতঙ্ক প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাণিসম্পদ দপ্তরে রেবিস ভ্যাকসিন সরবরাহ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর হাসান জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারের এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy