প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:২৯ পিএম (ভিজিট : ৪৪)

X
পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাবনায় জাতীয় সমাজ কল্যান পরিষদের অনুদানে এবং জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পাবনা সমাজ সেবা কার্যালয়ের মিলনায়তনে ১৬২ জন দুঃস্থ মহিলাদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
পাবনা সদর আসনের সংসদ সদস্য এড, শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি থেকে উপকার ভোগী দের হাতে সেলাই মেশিন গুলো হস্তান্তর করেন।
এময় সমাজ সেবা অধিদপ্তরের উপ- পরিচালক মো: আব্দুল কাদের, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।