সখীপুরে তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জ্বালানি তেল কম দেওয়ায় মেসার্স সখীপুর ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৫

2026-05-05T16:36:27+00:00
2026-05-05T16:36:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সখীপুরে তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:৩৬ পিএম   (ভিজিট : ৮০)
সখীপুরে তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
X

সখীপুরে তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জ্বালানি তেল কম দেওয়ায় মেসার্স সখীপুর ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করেন। 

এ সময় প্রতি ৫ লিটার তেলে ২৭০ মিলি লিটার এবং ১০ লিটারে ৫৪২ মিলি লিটার তেল কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় ওই ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ফিলিং স্টেশনের মালিক রাজু আহমেদ ও মো. রফিকুল ইসলাম জরিমানার টাকা পরিশোধ করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, এ ধরনের অনিয়ম ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। সখীপুর ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে আপাতত ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় গ্রাহকরা দীর্ঘদিন ধরে তেল কম পাওয়ার অভিযোগ করে আসছিলেন। একাধিক ভুক্তভোগী গ্রাহক জানান, নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার পরও গাড়ির ফুয়েল মিটারে নির্দিষ্ট পরিমাণ তেল দেখা যাচ্ছিল না। অভিযানের মাধ্যমে বিষয়টি প্রমাণ হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলার সব ফিলিং স্টেশনেই এমন অভিযান পরিচালনার আহ্বান জানান গ্রাহকরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy