যমুনার চর অবৈধভাবে কাটার দায়ে ১১ যন্ত্রাদি জব্দ-জরিমানা ও কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর চর অবৈধভাবে কাটার দায়ে দিনভর অভিযান চালিয়ে একজনকে এক বছরের কারাদণ্ড, চারজনকে চার লাখ

2026-05-05T16:39:42+00:00
2026-05-05T16:39:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যমুনার চর অবৈধভাবে কাটার দায়ে ১১ যন্ত্রাদি জব্দ-জরিমানা ও কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৭৫)
যমুনার চর অবৈধভাবে কাটার দায়ে ১১ যন্ত্রাদি জব্দ-জরিমানা ও কারাদণ্ড
X

যমুনার চর অবৈধভাবে কাটার দায়ে ১১ যন্ত্রাদি জব্দ-জরিমানা ও কারাদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর চর অবৈধভাবে কাটার দায়ে দিনভর অভিযান চালিয়ে একজনকে এক বছরের কারাদণ্ড, চারজনকে চার লাখ টাকা জরিমানা এবং ৮টি ব্যাকহো মেশিন (খনন যন্ত্র) ও ৩টি ড্রামট্রাক জব্দ করা হয়েছে। 

সোমবার (৪ মে) দিনব্যাপী উপজেলা প্রশাসন ওই অভিযান চালায়। এসময় অভিযানে বাধা দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মতিন নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ।

অভিযান পরিচালনা করেন, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এবং ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান।
অভিযানের একটি সূত্র জানায়, সিরাজগঞ্জ ও ভূঞাপুর এলাকার সমন্বয়ে গঠিত একটি প্রভাবশালী সংঘবদ্ধ চক্র যমুনা নদীর চর ও বামতীর কেটে অবৈধভাবে মাটি বিক্রি করছিল। তারা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডের নির্মাণাধীন ‘বড়পুকুরিয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি সঞ্চালন লাইন প্রকল্পের (২য় সংশোধিত)’ আওতায় যমুনা রিভার ক্রসিং অংশে টাওয়ারে ষ্টীল টিউবুলার পাইল ফাউন্ডেশন কাজের নিমিত্তে ডেজিংকৃত ড্রেজডম্যাটারও অবাধে বিক্রি করছিল। 

এ বিষয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসন নড়েচড়ে বসে। এর ফলে যমুনা রেল সেতু, যমুনা সেতু ও যমুনা সেতু রক্ষা গাইড বাঁধের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয় প্রশাসন ওই অভিযান চালায়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দিনভর অভিযান চালিয়ে ব্যাকহো মেশিন (খননযন্ত্র), ড্রামট্রাক জব্দ ও চারজনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানে বাধা দেওয়ায় একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। যমুনা নদী দখল ও অবৈধ মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy