মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার দিবাগত রাত

2026-05-05T16:45:54+00:00
2026-05-05T18:41:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেপ্তার
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:৪৫ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৬:৪১ পিএম  (ভিজিট : ৪২৯)
মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী গ্রেপ্তার
X

মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী গ্রেপ্তার

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের হুলিবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নারীর নাম মোছা. আখি বেগম (৩০)। তিনি হুলিবাড়ী গ্রামের মো. আনারুল ইসলামের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই সুজন খানের নেতৃত্বে একটি আভিযানিক দল হুলিবাড়ী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আখি বেগমকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৬০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy