গ্রামীন পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: এমপি হাফিজ ইব্রাহিম

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, গ্রামীণ পর্যায়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী

2026-05-05T17:54:23+00:00
2026-05-05T17:54:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্রামীন পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: এমপি হাফিজ ইব্রাহিম
ভোলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১৬২)
গ্রামীন পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: এমপি হাফিজ ইব্রাহিম
X

গ্রামীন পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: এমপি হাফিজ ইব্রাহিম

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, গ্রামীণ পর্যায়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (৫মে) দুপুরের দিকে ভোলার দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে ফ্রি হেলথ কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী  চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা গ্রামে ও শহরে ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর কাজ করবেন। বিশেষ করে নারীদের মধ্যে সচেতনতা তৈরিতে তারা ভূমিকা রাখবেন। উপকূলীয় জনপদ দৌলতখানের  অসচ্ছল মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এ উদ্যোগ নেন। এসময়  কয়েক হাজার মানুষ পেয়েছেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএসসি হেড অফ সেলস মজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মন্নান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু,  যুবদল নেতা আবু হেনা রিয়াজ, জহিরুল ইসলাম জহির সহ বিএনপির নেতৃবৃন্দ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy