টঙ্গীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৯

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তল্লাশিতে প্রায় এক কেজি গাঁজা জব্দ করা হয় এবং মাদক কারবারিদের ঘর চিহ্নিত করা হয়।

2026-05-05T19:19:29+00:00
2026-05-05T19:19:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৯
মাদক কারবারিদের বাড়ি চিহ্নিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ৬৩)
মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেপ্তার
X

মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৫ মে দুপুরে টঙ্গীর হাজী মাজার বস্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারিদের ঘর লাল রঙ দিয়ে চিহ্নিত করা হয়। একই সঙ্গে বিভিন্ন ঘর থেকে প্রায় এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান। 


পুলিশ জানায়, বস্তির প্রায় প্রতিটি ঘরে তল্লাশি চালিয়ে মাদক কারবারিদের ঘর লাল রঙ দিয়ে চিহ্নিত করা হয়। পরে অভিযানে বস্তির ঘর থেকে মাদকদ্রব্য বেচাকেনা ও সেবনের অভিযোগে ৩৭ জন পুরুষ ও ২ জন নারীকে গ্রেপ্তার করা হয়। বিকালে মামলা দায়ের শেষে তাদের গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।





  বিষয়:   টঙ্গী মাদক অভিযান  গাজীপুর খবর  মাদকবিরোধী অভিযান  গাঁজা জব্দ  হাজী মাজার বস্তি  পুলিশ অভিযান  বাংলাদেশ অপরাধ সংবাদ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy