অভিযানের সময় র‍্যাব সদস্যদের ওপর ভয়াবহ হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের মাসদাইরে গোয়েন্দা তথ্য সংগ্রহকালে মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‍্যাব সদস্য আহত হয়েছেন। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত

2026-05-05T19:31:30+00:00
2026-05-05T19:31:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অভিযানের সময় র‍্যাব সদস্যদের ওপর ভয়াবহ হামলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:৩১ পিএম   (ভিজিট : ১৭০)
র‍্যাব সদস্যদের কুপিয়ে জখম
X

র‍্যাব সদস্যদের কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের মাসদাইরে গোয়েন্দা তথ্য সংগ্রহকালে মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‍্যাব সদস্য আহত হয়েছেন। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর (বোয়ালিয়াখাল) এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক স্পট সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় হামলার ঘটনা ঘটেছে।

দায়িত্ব পালনকালে র‍্যাবের একটি গোয়েন্দা দলের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অতর্কিত ও সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। হামলায় ৩ জন র‍্যাব সদস্য জখম ও আঘাতপ্রাপ্ত হন।

আহত সদস্যদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা পর্যবেক্ষণে রয়েছেন।

র‍্যাব স্পষ্ট করে জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে কোনো অপরাধী পার পাবে না। উক্ত ঘটনায় জড়িত মূল হোতাসহ প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে এলাকায় বর্তমানে ব্যাপক অভিযান চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy