ডিসি সম্মেলনে প্রধান বিচারপতির বিশেষ দিকনির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মঙ্গলবার বিকালে বাংলাদেশ সুপ্রীম কোর্ট অডিটোরিয়ামে জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬- উপলক্ষ্যে প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী মহোদয় এর সাথে

2026-05-05T21:25:05+00:00
2026-05-05T21:25:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিসি সম্মেলনে প্রধান বিচারপতির বিশেষ দিকনির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:২৫ পিএম   (ভিজিট : ৮২)
ডিসি সম্মেলনে প্রধান বিচারপতি
X

ডিসি সম্মেলনে প্রধান বিচারপতি

মঙ্গলবার বিকালে বাংলাদেশ সুপ্রীম কোর্ট অডিটোরিয়ামে "জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬"- উপলক্ষ্যে প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী মহোদয় এর সাথে দেশের সকল বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারগণের (ডিসি) সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান বিচারপতি মহোদয় বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারদের(ডিসি) উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ডেপুটি কমিশনারদের(ডিসি) রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সাধারণ জনগণের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন। 

তিনি ডেপুটি কমিশনারদের (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা সর্বোপরি নিজের বিবেকের কাছে আমাদের যে দায়বদ্ধতা আছে তা সর্বদা স্মরণ রেখে সর্বক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়বৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারবৃন্দ (ডিসি) এবং বাংলাদেশ সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy