কেন্দুয়ায় সলিড ওয়েস্ট ডাম্পিং স্থাপন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সলিড ওয়েস্ট ডাম্পিং ও ব্যবস্থাপনার দীর্ঘদিনের সংকটের অবসান ঘটিয়ে একটি

2026-05-05T22:08:15+00:00
2026-05-05T22:08:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় সলিড ওয়েস্ট ডাম্পিং স্থাপন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:০৮ পিএম   (ভিজিট : ৮৯)
কেন্দুয়ায় সলিড ওয়েস্ট ডাম্পিং স্থাপন
X

কেন্দুয়ায় সলিড ওয়েস্ট ডাম্পিং স্থাপন

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সলিড ওয়েস্ট ডাম্পিং ও ব্যবস্থাপনার দীর্ঘদিনের সংকটের অবসান ঘটিয়ে একটি আধুনিক ও সুন্দর শহর গড়ে তোলার পদক্ষেপ নেয়া হয়েছে।

এক সাক্ষাৎকারে কেন্দুয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কেন্দুয়া পৌর বাসীর দীর্ঘদিনের অসন্তোষ লাঘবে এবং স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সলিড ওয়েস্ট ডাম্পিং বা কঠিন বর্জ্য নিক্ষেপের জন্যে একটি জায়গা ভাড়া নির্ধারণ করা  হয়েছে ৷ এটি আপাতত আগামী পাঁচ (৫) বছর (১ মার্চ ২০২৬ সাল- ১মার্চ ২০৩১ সাল পর্যন্ত) মেয়াদি চুক্তিতে শুরু হলেও পরবর্তীতে সময় বাড়ানো যাবে।

তিনি আরও জানান, আমাদের যথেষ্ট সীমাবদ্ধতার কারণে এ মূহুর্তে স্থায়ী কোন সলিড ওয়েস্ট ডাম্পিং ব্যবস্থাপনা বাস্তবায়ন করা যাচ্ছে না। তাই জনস্বার্থে অস্থায়ী সলিড ওয়েস্ট ডাম্পিং ব্যবস্থাপনার মাধ্যমে শহরের সার্বিক পরিবেশ উন্নয়নে কার্যক্রম শুরু করা হয়েছে। 

সলিড ওয়েস্ট ডাম্পিং এর ভাড়াকৃত জায়গার মালিক মো. বাবুল মিয়া, পিতা -মৃত আব্দুল মজিদ, ছিলিমপুর, কেন্দুয়া, নেত্রকোণা। 

জায়গার অবস্থান ও বর্ণনা- কেন্দুয়া পৌরসভার সীমান্তবর্তী ছিলিমপুর রোডে অবস্থিত এটি । এর দৈর্ঘ্য ৮০ ফুট, প্রস্থ ৫৪ ফুট ৫ ইঞ্চি। প্রয়োজনে সেখানে দেয়াল বা বেড়া নির্মাণ এবং গর্ত খননসহ বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো গড়ে তোলা যাবে।

এ বিষয়ে কেন্দুয়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) রাজু আহমেদ বলেন, পরিকল্পনা অনুযায়ী ডাম্পিং স্থানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে, যাতে বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও পরিবেশবান্ধব হয়। এছাড়াও ৫ টি স্থায়ী ও ৪০টি পোর্টেবল ডাস্টবিন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। যাতে ময়লাগুলো নির্দিষ্ট জায়গা রাখতে পারেন সাধারণ মানুষ। 

উল্লেখ্য বর্তমানে খ শ্রেণির কেন্দুয়া পৌরসভাটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় কান্দিউড়া ও মাসকা ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে । সময়ের সাথে সাথে জনসংখ্যা ও নগরায়ণের বিস্তারের ফলে বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যা মোকাবিলায় এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy