ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অর্থনৈতিক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলো উদ্ধারে শুরু করা মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

2026-05-06T09:46:12+00:00
2026-05-06T09:46:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হরমুজ প্রণালি অভিযান স্থগিত, আলোচনার পথে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৪৬ এএম   (ভিজিট : ৬৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলো উদ্ধারে শুরু করা মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় তিনি জানান, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে ‘ব্যাপক অগ্রগতি’ হওয়ায় পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের অনুরোধের প্রেক্ষিতে তিনি এই অভিযান স্থগিত করেছেন। তবে অভিযান থামলেও ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অর্থনৈতিক অবরোধ কঠোরভাবে বহাল থাকবে।

ট্রাম্পের মতে, তিনি যুদ্ধের চেয়ে আলোচনার মাধ্যমে শান্তি স্থাপন এবং একটি টেকসই চুক্তিতে পৌঁছাতে বেশি আগ্রহী।
ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা মার্কিন প্রশাসনের ভেতর কিছুটা বিভ্রান্তি তৈরি করেছে। কারণ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলে আসছিলেন যে, পারস্য উপসাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তবে রুবিও পরে জানিয়েছেন যে, প্রেসিডেন্ট সবসময় শান্তির পথকেই অগ্রাধিকার দিতে চান। সূত্র : বিবিসি




  বিষয়:   হরমুজ প্রণালি  সামরিক অভিযান  ডোনাল্ড ট্রাম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy