বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা

অনলাইন ডেস্ক

সারাবাংলা

নেত্রকোনার মদন উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

2026-05-06T09:53:32+00:00
2026-05-06T10:15:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদ্রাসাছাত্রী, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৫৩ এএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ১০:১৫ এএম  (ভিজিট : ১৯৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। ভুক্তভোগী শিশুটি বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।

গ্রেপ্তার শিক্ষক আমান উল্লাহ সাগর স্থানীয় মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মা মদন থানায় আমান উল্লাহ সাগরকে একমাত্র আসামি করে মামলাটি করেন।

এ ঘটনার পর থেকে আমান উল্লাহ আত্মগোপনে ছিলেন। তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ভিডিও বার্তা দেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, শিশুটির বাবা পরিবার ত্যাগ করার পর তার মা জীবিকার তাগিদে সিলেটে গৃহ পরিচারিকার কাজ করতেন। শিশুটি তার নানির কাছে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করতো। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে শিক্ষক আমান উল্লাহ সাগর তাকে ধর্ষণ করেন এবং ঘটনাটি জানাজানি করলে প্রাণনাশের হুমকি দেন। 

ভুক্তভোগী শিশুটি গত পাঁচ মাস ধরে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেছেন যে, শিশুটি অন্তঃসত্ত্বা। 




  বিষয়:   নেত্রকোনা  মদন  অভিযোগ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy