কালীগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি ধসে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকা নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি খুঁটি ভেঙে সড়ক দুর্ঘটনায় শিউলি বেগম (৪৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের

2026-05-06T12:06:47+00:00
2026-05-06T12:06:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি ধসে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকা নিহত
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:০৬ পিএম   (ভিজিট : ১৪৫)
কালীগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি ধসে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকা নিহত
X

কালীগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি ধসে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকা নিহত

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি খুঁটি ভেঙে সড়ক দুর্ঘটনায় শিউলি বেগম (৪৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) বিকেল আনুমানিক চারটার দিকে টঙ্গী–কালীগঞ্জ সড়কের শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিউলি বেগম (৪৫) শিমুলিয়া এলাকার মৃত হাসেন সরকারের মেয়ে এবং তুমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

আহতরা হলেন বক্তারপুর এলাকার তন্ময় (১৬) এবং তুমুলিয়া মিশন এলাকার পূজা রানী দেবনাথ (২০)। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল আনুমানিক চারটার দিকে শিমুলিয়া এলাকায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশন-সংলগ্ন সিমেন্টের খুঁটি হঠাৎ ভেঙে সড়কে পড়ে যায়। এ সময় তারের টানে আশপাশের অন্তত ১৩টি খুঁটিও একে একে হেলে পড়ে এবং সড়কে বিদ্যুতের তার ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় একটি অটোরিকশার ওপর তার পড়ে তন্ময় ও পূজা রানী গুরুতর আহত হন। একই সময়ে শিউলি বেগম বাড়ির পাশের সড়কে দাঁড়িয়ে ছিলেন।খুঁটি ভেঙে পড়ার শব্দে তিনি বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে টঙ্গীগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে খুঁটি ও তার সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনায় একজন নারী শিক্ষিকার মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আক্তার হোসেন বলেন, বৃষ্টির কারণে মাটি নরম হয়ে খুঁটি পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy