প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:৫৪ পিএম (ভিজিট : ৫৪)

X
প্রতীকী ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিন যুবককে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার টিকরামপুর গ্রামের ইমরান আলীর ছেলে ফিরোজ কবির (৪২), বাগেরহাট জেলার শরণখোলা থানার নলবুনিয়া গ্রামের শহিদুল খানের ছেলে আবুস হোছেন খান (১৯),মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার খাসনগর গ্রামের সেলিম খানের ছেলে শিউলি খান (২১)।
মঙ্গলবার (৫মে) রাত ৯টায় তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন।
জগন্নাথদীঘি বিজিবি ক্যাম্পের সুবেদার মো. মোরশেদ আলমের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, জগন্নাথদীঘি ইউনিয়নের সাহাপুর ভারত সীমান্তবর্তী ২১১৫ নং পিলারের নিকট দিয়ে মঙ্গলবার বিকাল ৫ঘটিকার সময় ভারত থেকে বাংলাদেশে তিন যুবক প্রবেশ করতে দেখে বিজিবি টহল টিম। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনায় তাদের আটক করা হয়।
এসময় তারা বৈধ পাসপোর্ট ও ভিসা দেখাতে পারেনি। পরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে চৌদ্দগ্রাম থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
জগন্নাথদীঘি বিজিবি ক্যাম্পের সুবেদার মোরশেদ আলম বলেন, “সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন যুবকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন বলেন, “অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত তিন যুবকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।”