কিশোরগঞ্জে নারী এমপি বিলকিস ইসলামকে গণসংবর্ধনা

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

রাজনীতি

কিশোরগঞ্জে নবনির্বাচিত সংরক্ষিত নারী এমপি বিলকিস ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বিএনপি নেতারা বিভিন্ন উন্নয়ন দাবি তুলে ধরেন।

2026-05-06T14:10:37+00:00
2026-05-06T14:10:37+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে নারী এমপি বিলকিস ইসলামকে গণসংবর্ধনা
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:১০ পিএম   (ভিজিট : ২৪৩)
কিশোরগঞ্জে নারী এমপি বিলকিস ইসলামকে গণসংবর্ধনা
X

কিশোরগঞ্জে নারী এমপি বিলকিস ইসলামকে গণসংবর্ধনা

ত্রয়োদশ জাতীয় সংসদে নবনির্বাচিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলামের শুভাগমন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপি,সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এ গণসংবর্ধনা প্রদান করেন। এসময় ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান,সাধারণ সম্পাদক শাহিন আক্তার,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধরণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম,সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন প্রমুখ।

এসময় বক্তাগণ কিশোরগঞ্জ উপজেলাকে পৌরসভায় রুপান্তরসহ রাস্তা, ব্রিজ,শিল্প কারখানা নির্মান,বিভিন্ন স্কুল-মাদ্রাসা এমপিও করণ, কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণ,হাসপাতালের সেবার মান বৃদ্ধিকরণ, স্থায়ী দলীয় কার্যালয় প্রতিষ্ঠাসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের দাবি জানান।

বক্তাগনের দাবির পরিপ্রেক্ষিত এমপি বিলকিস ইসলাম বলেন, নারীরা আমাকে ভোট দেওয়ার জন্য বসে ছিল। এজন্য আমি নারীদের জন্য বেশি কাজ করব। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আপনারা আমার দ্বারা ভাল কাজ করাবেন, কোন অন্যায় কাজ করাবেন না, ব্যক্তি স্বার্থে কোন কাজ করাবেন না, জনগণের স্বার্থে যে কাজ তা নিয়ে আসবেন। আমাকে ভালো কাজ করাসহ আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন। তাহলে আপনারা উন্নত হবেন এবং আমিও উন্নত হবো।  

অপর দিকে বক্তাগণ এলাকার উন্নয়নের সারথি হিসেবে এলাকার কন্যা বিলকিস ইসলামকে দ্বিতীয় বারের মতো নারী এমপি নির্বাচিত করায় নেতা-কর্মীসহ স্থানীয়রা প্রধান মন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা,প্রাণঢালা অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন। 

জানাগেছে, বিলকিস ইসলাম বিএনপির নির্বাহী কমিটির সদস্যসহ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি দায়িত্ব পালন করে আসছেন। তার দীর্ঘ ত্যাগ -সংগ্রামের মূল্যায়ন থেকে দ্বিতীয়বারের মতো সংরক্ষিত নারী এমপি নির্বাচন করা হয়। এ বর্ষীয়ান নেত্রী উপজেলার নিতাই পানিয়াল পুকুর খয়ের দারোগা পাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের  প্রয়াত খয়ের উদ্দিন আহমেদের  এক মাত্র কন্যা।




  বিষয়:   Bilkis Islam  BNP  Bangladesh politics  Kishoreganj Nilphamari  women MP  parliament news BD  political gathering 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy