গাংনীতে প্রাণ নাশের হুমকি সংবলিত চিরকুট লাগানো বোমা সদৃশ বস্তু উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে প্রাণনাশের হুমকি সংবলিত বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৬ মে) ভোরে সানোয়ার

2026-05-06T14:26:59+00:00
2026-05-06T14:26:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাংনীতে প্রাণ নাশের হুমকি সংবলিত চিরকুট লাগানো বোমা সদৃশ বস্তু উদ্ধার
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:২৬ পিএম   (ভিজিট : ৫৪)
গাংনীতে প্রাণ নাশের হুমকি সংবলিত চিরকুট লাগানো বোমা সদৃশ বস্তু উদ্ধার
X

গাংনীতে প্রাণ নাশের হুমকি সংবলিত চিরকুট লাগানো বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে প্রাণনাশের হুমকি  সংবলিত বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৬ মে) ভোরে সানোয়ার হোসেন পলাশের বাড়ির মূল ফটকের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাঁটতে বের হয়ে সানোয়ার হোসেনের চাচাতো ভাই শামীম, এসময় সানোয়ার হোসেনের বাড়ির গেটের সামনে একটি কালো টেপে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান। বস্তুটির গায়ে লেখা ছিল, “হাত দিলেই ব্লাস্ট, ভালো থাকিস, বাই বাই” এমন হুমকিমূলক বার্তা| পরে বিষয়টি তিনি সানোয়ার হোসেনকে জানালে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে পানিভর্তি একটি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ&ক্রীয় করে থানায় নেয়।

গাংনী থানার (ওসি তদন্ত) আল মামুন জানান, উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে স্থানীয়রা জানান, এ ধরনের বোমা সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে| বিশেষ করে গাংনী উপজেলার মটমুড়া ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নে এ ধরনের একাধিক ঘটনার খবর পাওয়া গেছে| ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy