প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:২৯ পিএম (ভিজিট : ১২৭)

X
সাঁথিয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুজন মাদক ব্যবসয়ীকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান
পাবনার সাঁথিয়ায় ভ্রামমাণ আদালত পরিচালনা করে মাদক বিক্রয় করার অপরাধে দুজন মাদক ব্যবসয়ীকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৬ মে) সকালের দিকে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না সাঁথিয়া থানা এলাকায় ভ্রামমাণ আদালত পরিচালনা করে মাদক বিক্রয় করার অপরাধে ঘুঘুদাহ গ্রামের মৃত হারুন অর রশিদ এর ছেলে সজল হোসেন কে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড অনাদায়ে ১মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান এবং দৌলতপুর গ্রামের মৃত ওহিদুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম সুমনকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযান আমরা নিয়মিত পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় ২ জন মাদক ব্যবসায়ীকে নিজ এলাকে থেকে আটক করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।