আড়াইহাজারে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ সরবাহ ব্যহত

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিভিন্ন স্থানে বুধবার বিকেলে অল্প সময়ের বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে বিভিন্ন সেক্টরে ব্যাপক ক্ষয় ক্ষতি

2026-05-06T14:56:15+00:00
2026-05-06T14:56:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ সরবাহ ব্যহত
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ৯৭)
আড়াইহাজারে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ সরবাহ ব্যহত
X

আড়াইহাজারে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ সরবাহ ব্যহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিভিন্ন স্থানে বুধবার বিকেলে অল্প সময়ের বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে বিভিন্ন সেক্টরে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বেশ কিছু বিদ্যুৎ খূঁটি ভেঙ্গে ও হেলে পড়েছে। তার ছিড়ে গেছে এবং ট্রান্সফরমার ছিটকে পড়েছে। বসত ঘরের উপরে বৃহদাকার মেহগনি গাছ উপড়ে পড়ে বসত ঘর ভেঙ্গে পড়েছে। অল্পের জন্য এক বৃদ্ধা প্রাণে রক্ষা পেয়েছে। 

বুধবার সকালে সরেজমমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া চকের বাড়ী নামক স্থানে একটি বিদ্যুৎ খূঁটি ভেঙ্গে পুকুরের পাড়ে পড়ে গেছে। ছিটকে পরেছিল ওই খুঁটিতে থাকা ট্রান্সফরমার। সকাল বেলা বিদ্যুৎ অফিসের লোকজন এসে ট্রান্সফরমারটি সরিয়ে নিয়ে গেছে বলে জানান উপস্থিত লোকজন। অপর দিকে এর পাশেই হাছেন আলী নামে এক লোকের বৃদ্ধা মায়ের বসত ঘরের উপর বৃহদাকার একটি মেহগনি গাছ উপড়ে পড়ে ঘরের চালা ও টিনের বেড়া ভেঙ্গে ব্যাপক ক্ষতি গ্রস্থ হয়েছে। লোকজন গাছটি কেটে সরিয়ে নেয়ার চেষ্টা করছে। গৃহকর্তা হাছেন আলীর বৃদ্ধা মাতা ওই ঘরের ভিতরেই অবস্থান করছিলেন এবং ঘরের উপর গাছ উপড়ে পড়ার সময় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বলে উপস্থিত লোকজন জানান।

ইতি মধ্যেই নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর আড়াইহাজার জোনাল অফিসের আওতাধীন হাইজাদী আঞ্চলিক অফিস থেকে বৃহষ্পতিবার ওই অঞ্চলে বিকেল ৩ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে কথা হলে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) টি এম মেজবাহউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্থ খূঁটি ও কেবল মেরামতের কাজ চলছে। ওই অফিসের অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করা হলে কর্তব্যরত বিদ্যুৎ কর্মী মাহিদুল ইসলাম জানান, পৌর সদরের ফায়ারসার্ভিস অফিস সংলগ্ন এলাকা সহ ১০/১২ টি এলাকা থেকে বিদ্যুৎ খূঁটি হেলে পড়া এবং তার ছিড়ে যাওয়া সহ বিভিন্ন ভাবে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্থ হওয়ার সংবাদ এসেছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ সেগুরো মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy