বিলাইছড়িতে স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে অনিয়ম: এলাকাবাসীর সংবাদ সম্মেলন

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

সারাবাংলা

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে ওয়াশব্লক স্থাপনে অনিয়মের অভিযোগ এনে ঐ এলাকার সাধারণ জনগণ সংবাদ সম্মেলন করেছে।বুধবার (৬

2026-05-06T15:03:41+00:00
2026-05-06T15:03:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিলাইছড়িতে স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে অনিয়ম: এলাকাবাসীর সংবাদ সম্মেলন
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:০৩ পিএম   (ভিজিট : ৩৮৪)
বিলাইছড়িতে স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে অনিয়ম: এলাকাবাসীর সংবাদ সম্মেলন
X

বিলাইছড়িতে স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে অনিয়ম: এলাকাবাসীর সংবাদ সম্মেলন

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে ওয়াশব্লক স্থাপনে অনিয়মের অভিযোগ এনে ঐ এলাকার সাধারণ জনগণ সংবাদ সম্মেলন  করেছে।

বুধবার (৬ মে) উপজেলার দীঘলছড়ি যুবসংঘ ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তারা দাবি করে ওয়াশব্লকটি ক্রীড়া মন্ত্রণালয় হতে প্রকৌশলী এসে মাঠের উত্তরপার্শ্বে নির্ধারণ করে নকশার লে-আউট করা হয়। কিন্তু সম্প্রতি ওয়াশব্লকটির নির্মাণ কাজ শুরু হলে তারা মন্ত্রণালয়ের নির্ধারিত স্থানে নির্মাণ না করে মাঠের বা গ‍্যালারীর দক্ষিণপার্শ্বে নির্মাণ শুরু করা হয়। এতে এলাবাসী বাধা দিলেও তাদের কথা গুরুত্ব না দিয়ে উপেক্ষা করা হয়েছে।

তারা দাবি করে দক্ষিণপার্শ্বে স্থাপণ করা হলে খেলার মাঠের পরিসর সংকুচিত হয়ে যায়। এমনকি ওয়াশব্লকটি সরাসরি গোল লাইনের সীমা বরাবর স্থাপিত হচ্ছে। ফলে খেলার সময় ওখানে (ওয়াশব্লকে) নিতান্তই দুর্গটনা ঘটবে। তাই খেলোয়াড়দের নিরাপত্তা  ঝুঁকি রয়েছে। এছাড়া কর্ণারের বল কিক করার মতও জায়গা থাকেনা।
তাই তারা তাদের মতামত উপেক্ষা করে এই অনিয়ম ও জোর পূর্বক সিদ্ধান্ত বাস্তবায়নকে দুঃখ এবং নিন্দা জানিয়েছেন।

সম্মেলনে তারা মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত স্থান বাতিল কেন, কার নির্দেশে এবং কি উদ্দেশ্যে করা হলো? তদন্ত পূর্বক তাদের জবাবদিহির আওতায় আনার নিশ্চয়তা দাবি করেন।

সম্মেলনে তারা কিছু সুপারিশমূলক দাবি তুলে ধরেছেন-
১. অবিলম্বে দক্ষিণ পাশে ওয়াশ ব্লক নির্মাণ কার্যক্রম স্থগিত করতে হবে।
২. পূর্বনির্ধারিত বা অধিক উপযুক্ত স্থানে ওয়াশ ব্লক নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. জনগণের মতামতকে যথাযথ গুরুত্ব দিতে হবে।
এ বিষয়ে তারা উপজেলা নির্যবাহী কর্মকর্তার  মাধ‍্যমে জেলা প্রশাসক বরাবর একখানা স্মারকলিপি পেশ করেছেন।

তারা তাদের গঠনমূলক ও শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী দাবি করে। তাই তাদের ন‍্যায‍্য দাবি উপেক্ষা করা হলে, বৃহত্তর জনস্বার্থে ভবিষ্যতে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলে হুশিয়ারী প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy