আমুর বাড়িতে ফের বৈষম্যবিরোধীদের ভাঙচুর

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনের সামনের টিনের বেড়া অপসারণ করেছে।বুধবার (৬ মে)

2026-05-06T15:46:20+00:00
2026-05-06T18:42:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমুর বাড়িতে ফের বৈষম্যবিরোধীদের ভাঙচুর
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:৪৬ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ৬:৪২ পিএম  (ভিজিট : ৫০)
ঝালকাঠিতে আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
X

ঝালকাঠিতে আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনের সামনের টিনের বেড়া অপসারণ করেছে।

বুধবার (৬ মে) দুপুরে শহরের রোল্যান্স রোড এলাকায় অবস্থিত আমির হোসেন আমুর বাসার সামনে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনের নেতাকর্মীরা সেখানে গিয়ে বাড়ির মূল গেটের সামনে লাগানো টিনের বেড়া খুলে ফেলেন। পরে অপসারিত টিনগুলো স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় ওই বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সম্প্রতি, গত বৃহস্পতিবার কে বা কারা বাড়ির সামনের গেটে টিনের বেড়া স্থাপন করে।

৬ মে দুপুরে আন্দোলনকারীরা সেই টিনের বেড়া ভেঙে ফেলার পাশাপাশি বাড়ির সামনের লোহার গেট কেটে ফেলেন এবং সেটিও স্থানীয়দের মাঝে দিয়ে দেন।

এ ঘটনাকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy