রামগঞ্জে ফসলি জমি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুতের তারে পেঁচানো অবস্থায় মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৬ মে)

2026-05-06T15:55:31+00:00
2026-05-06T15:55:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগঞ্জে ফসলি জমি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৪৫)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুতের তারে পেঁচানো অবস্থায় মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ইছাপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর এলাকার রাজবাড়ির একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরদেহের শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। 

নিহত ওই এলাকার মৃত বাচ্চু মিয়ার ছোট ছেলে। তিনি এক সন্তানের জনক। 

পরিবার সূত্রে জানা গেছে, মোস্তাফিজ ঢাকার একটি গার্মেন্টে চাকরি করতেন। তার বাবা বাচ্চু রমজানে মারা যান। তখন বাড়িতে এসে তিনি আর কর্মস্থলে যাননি।

নিহতের স্ত্রী আয়েশা আক্তার মিতু বলেন, ‘ফজরের আজানের আগে মোস্তাফিজ ঘর থেকে বের হন। পরে খবর পাওয়া যায় তার মরদেহ ফসলি জমিতে পড়ে আছে।’

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy