রাজবাড়ীর বালিয়াকান্দিতে সৌর সেচে ফসল উৎপাদন প্রদর্শনী

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ওন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিইএম) (ডিএই পার্ট) শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত সৌর

2026-05-06T16:20:21+00:00
2026-05-06T16:20:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সৌর সেচে ফসল উৎপাদন প্রদর্শনী
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ৪০)
রাজবাড়ীতে সৌর বিদ্যুৎ সেচ সিস্টেমের মাধ্যমে ফসল উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
X

রাজবাড়ীতে সৌর বিদ্যুৎ সেচ সিস্টেমের মাধ্যমে ফসল উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ওন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিইএম) (ডিএই পার্ট) শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত সৌর বিদ্যুৎ সেচ সিস্টেমের মাধ্যমে ফসল উৎপাদন পদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (৬ মে) বেলা ১২ টায় বালিয়াকান্দি  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া ব্লগ এর সোনাকান্দর পশ্চিমপাড়া এলাকায় অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন সদস্য শহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে মাঠ দিবসে বক্তৃতা করেন জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মো শহিদুল ইসলাম। আরো বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ,উপ সহকারী কৃষি কর্মকর্তা  মৃণাল কান্তি বিশ্বাস, নারুয়া ইউনিয়ন ক্লাইমেট স্মার্ট প্রকল্পের সভাপতি মো জনাব আলি প্রমুখ।

মাঠদিবসে প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মো শহিদুল ইসলাম বলেন নবায়নযোগ্য জ্বালানি বা সৌর বিদ্যুৎ ব্যবস্থা পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী প্রযুক্তি। কৃষকদের সেচ এর  স্বার্থে আমরা এই সেচ পাম্প স্থাপন করেছি। আপনার দেখছেন সম্প্রতি তেল সংকট  ও বিদ্যুৎ বিভ্রান্ত হয়েছে এতে কৃষকদের ফসলে সেচ ব্যহত হয়েচে কিন্তু সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প থাকলে কৃষকদের সেচ কাজ বিঘ্নিত হবে না। আমাদের কৃষি বিভাগ চেষ্টা করছি কৃষির অধুনিক প্রযুক্তি প্রান্তিক কৃষকদের মাঝে পৌছে দেয়ার। এসময় স্থানীয় কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy