কেন্দুয়ায় সলিড ওয়েস্ট ডাম্পিং স্থাপন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সলিড ওয়েস্ট ডাম্পিং ও ব্যবস্থাপনার দীর্ঘদিনের সংকটের অবসান ঘটিয়ে একটি

2026-05-06T16:30:11+00:00
2026-05-06T16:30:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় সলিড ওয়েস্ট ডাম্পিং স্থাপন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ৪৬)
কেন্দুয়ায় সলিড ওয়েস্ট ডাম্পিং স্থাপন
X

কেন্দুয়ায় সলিড ওয়েস্ট ডাম্পিং স্থাপন

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সলিড ওয়েস্ট ডাম্পিং ও ব্যবস্থাপনার দীর্ঘদিনের সংকটের অবসান ঘটিয়ে একটি আধুনিক ও সুন্দর শহর গড়ে তোলার পদক্ষেপ নেয়া হয়েছে।

এক সাক্ষাৎকারে কেন্দুয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কেন্দুয়া পৌর বাসীর দীর্ঘদিনের অসন্তোষ লাঘবে এবং স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সলিড ওয়েস্ট ডাম্পিং বা কঠিন বর্জ্য নিক্ষেপের জন্যে একটি জায়গা ভাড়া নেয়া হয়েছে৷ এটি আপাতত আগামী পাঁচ (৫) বছর (১ মার্চ ২০২৬ সাল- ১মার্চ ২০৩১ সাল পর্যন্ত) মেয়াদি চুক্তিতে শুরু হলেও পরবর্তীতে সময় বাড়ানো যাবে।

তিনি আরও জানান, আমাদের যথেষ্ট সীমাবদ্ধতার কারণে এ মূহুর্তে স্থায়ী কোন সলিড ওয়েস্ট ডাম্পিং ব্যবস্থাপনা বাস্তবায়ন করা যাচ্ছে না । তাই জনস্বার্থে অস্থায়ী সলিড ওয়েস্ট ডাম্পিং ব্যবস্থাপনার মাধ্যমে শহরের সার্বিক পরিবেশ উন্নয়নে কার্যক্রম শুরু করা হয়েছে । 

সলিড ওয়েস্ট ডাম্পিং এর ভাড়াকৃত জায়গার মালিক মো. বাবুল মিয়া, পিতা -মৃত আব্দুল মজিদ, ছিলিমপুর, কেন্দুয়া, নেত্রকোণা। 

জায়গার অবস্থান ও বর্ণনা - কেন্দুয়া পৌরসভার সীমান্তবর্তী ছিলিমপুর রোডে অবস্থিত এটি । এর দৈর্ঘ্য ৮০ ফুট, প্রস্থ ৫৪ ফুট ৫ ইঞ্চি । প্রয়োজনে সেখানে দেয়াল বা বেড়া নির্মাণ এবং গর্ত খননসহ বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো গড়ে তোলা যাবে।

এ বিষয়ে কেন্দুয়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) রাজু আহমেদ বলেন, পরিকল্পনা অনুযায়ী ডাম্পিং স্থানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে, যাতে বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও পরিবেশবান্ধব হয়। এছাড়াও ৫ টি স্থায়ী ও ৪০টি পোর্টেবল ডাস্টবিন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। যাতে ময়লাগুলো নির্দিষ্ট জায়গা রাখতে পারেন সাধারণ মানুষ। 

উল্লেখ্য বর্তমানে খ শ্রেণির কেন্দুয়া পৌরসভাটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়- কান্দিউড়া ও মাসকা ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে । সময়ের সাথে সাথে জনসংখ্যা ও নগরায়ণের বিস্তারের ফলে বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । যা মোকাবিলায় এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy