প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:০৬ পিএম (ভিজিট : ১৫৯)

X
গোবিন্দগঞ্জ থিয়েটারের ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থিয়েটারের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির আহ্বায়ক গোপাল মোহন্ত এবং সদস্যরা হলেন উম্মে রাফিয়া সুমী, শাহআলম বকুল, রানী আকতার ও রিমা খাতুন।
সোমবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থিয়েটারের সভাপতি রবিউল কবির মনু’র সভাপতিত্বে এবং সাধারণ সস্পাদক আব্দুল ওয়াহাব তানজিদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বদরুন নেছা কেয়া, সাংগঠানিক সম্পাদক জান্নাতুল আরিফ লিমন, উম্মে রাফিয়া সুমী, রানী আকতার, আরেফিন, রিমা খাতুন, কানিস নওশাদ তিতাস, সাইফুল ইসলাম প্রমুখ।
শেষে সর্বসম্মতিক্রমে গোপাল মোহন্ত কে আহ্বায়ক করেন ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী নির্বাচন না হওয়ায় পর্যন্ত দয়িত্ব পালন করবে।