সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী নিহত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর সুবর্ণচরে মোহাম্মদপুর ইউনিয়নে মো.ফয়সাল ইসলাম নামে (১৭) এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজ বাড়িতে নিহত হয়েছে।আজ বুধবার (৬

2026-05-06T17:25:57+00:00
2026-05-06T17:25:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী নিহত
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ২১৩)
সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী নিহত
X

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী নিহত

নোয়াখালীর সুবর্ণচরে মোহাম্মদপুর ইউনিয়নে মো.ফয়সাল ইসলাম নামে (১৭) এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজ বাড়িতে নিহত হয়েছে।

আজ বুধবার (৬ মে) সকাল ১০ টার দিকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরলক্ষী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এঘটনায় তার মা শেফালী বেগম আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত ফয়সাল একই ইউনিয়নের চরলক্ষী গ্রামের কৃষক ইয়াছিন বেপারীর মেজো ছেলে।সে চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,.আজ সকালে নিজ ধান ক্ষেতে বৃষ্টির জমে থাকা পানি মোটর পাম্প চালিয়ে পানি নিষ্কাশনের জন্য বিদ্যুৎ সংযোগ দিলে মোটর পাম্প বিদ্যুতায়ীত হয়ে যায়।ফয়সাল মোটর পাম্প স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। ফয়সালের মা শেফালী বেগম ছেলেকে ডাকতে ডাকতে ঘটনাস্থলে এসে ছেলেকে স্পর্শ করলে সেও গুরুতর আহত হয়। স্থানীয়রা উভয়কে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অবস্থায় ফয়সালের মা চিকিৎসাধীন রয়েছে।

এ দুর্ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মো.আকিব ওসমান বলেন, ঘটনাটি জেনেছি। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের তরফ থেকে সহযোগিতা করা হবে। 

এঘটনায় চরজব্বর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy