পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ ক্লাবের ২০২৬–২০২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্বে দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম বাড়বে বলে আশা করা হচ্ছে।

2026-05-06T17:53:48+00:00
2026-05-06T17:53:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১১৭)
পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত
X

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর অন্যতম সক্রিয় সংগঠন ল্যাঙ্গুয়েজ ক্লাবের ২০২৬–২০২৭ সেশনের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বিন সালাম এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. নাজমুস সাকিব। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রান্ত চন্দ্র দে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হৃদয় চন্দ্র সরকার ও শাইদ ইবনা সোবহান। এছাড়া নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্পিতা দে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই কমিটি আগামী এক বছর ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। তাদের নেতৃত্বে ভাষা চর্চা, যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং সৃজনশীল বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে, বিদায়ী কমিটির সভাপতি মো. রেদওয়ানুল্লাহ এবং সাধারণ সম্পাদক মাহবুবা সাফিক তুহালি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।

ক্যাম্পাসে ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন কমিটিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।




  বিষয়:   PSTU  Language Club  Bangladesh university  student club  communication skills  campus news  education Bangladesh 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy