প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:০১ পিএম (ভিজিট : ৫৯)

X
বজ্রপাতে যুবকের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে ইউসুফ আলী (৩৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা নদীর পাড়ে ভুট্টা তুলতে গেলে দুপুরে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ইউসুফ আলী ভুট্টা খেতে এই অবস্থান করছিলেন।
এসময় বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ইউসুফ আলী ওই এলাকার আরব আলী মুন্সির ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।