মঙ্গলবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা-১৩ (২) অনুযায়ী জনাব মো: হাসান জাফির তুহিন-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ০১ (এক) বছর মেয়াদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এতে বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
উল্লেখ্য, হাসান জাফির তুহিন ছাত্র জীবনে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে কৃষি ইঞ্জিনিয়ারিং এর উপর স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ছিলেন।