বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সেতু মন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম, এমপি আজ

2026-05-06T20:01:20+00:00
2026-05-06T20:01:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সেতু মন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ৫০)
বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সেতু মন্ত্রীর বৈঠক
X

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সেতু মন্ত্রীর বৈঠক

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম, এমপি আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক মি. জিন পেসমে (Mr. Jean Pesme) । এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী শেখ রবিউল আলম বিশ্ব ব্যাংক প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম আরো বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধি দলের প্রধান জিন পেসমে (Mr. Jean Pesme) নতুন সরকারে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি সড়ক, সেতু, নৌপরিবহন ও রেল খাতে সহযোগিতামূলক অংশীদারিত্ব আরো সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। এ সময় চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে আরো বিস্তৃত সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy