রায়গঞ্জে ট্রাকচাপায় বাকপ্রতিবন্ধী যুবক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় স্বাধীন (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার যুগীদহ ব্রিজ সংলগ্ন

2026-05-06T20:17:33+00:00
2026-05-06T20:17:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়গঞ্জে ট্রাকচাপায় বাকপ্রতিবন্ধী যুবক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ১৪৪)
রায়গঞ্জে ট্রাকচাপায় বাকপ্রতিবন্ধী যুবক নিহত
X

রায়গঞ্জে ট্রাকচাপায় বাকপ্রতিবন্ধী যুবক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় স্বাধীন (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার যুগীদহ ব্রিজ সংলগ্ন চাঁদপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন সিরাজগঞ্জ সদর থানার গাড়ুদহ গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্বাধীন রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রিফাত এন্টারপ্রাইজের একটি ট্রাক (নম্বর: সিরাজগঞ্জ-ড ১১-০৩৭৫) পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy