টঙ্গীতে র‍্যাবের অভিযানে যুবলীগ নেতা পিস্তল কবির গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে যুবলীগ নেতা খবির আহাম্মেদ ওরফে পিস্তল কবিরকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব-১। পরে তাকে টঙ্গী পশ্চিম থানা

2026-05-06T21:07:26+00:00
2026-05-06T21:07:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে র‍্যাবের অভিযানে যুবলীগ নেতা পিস্তল কবির গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:০৭ পিএম   (ভিজিট : ৮৫)
যুবলীগ নেতা পিস্তল কবির গ্রেফতার
X

যুবলীগ নেতা পিস্তল কবির গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে যুবলীগ নেতা খবির আহাম্মেদ ওরফে পিস্তল কবিরকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব-১। পরে তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশে সোপর্দ করা হয়। 

মঙ্গলবার রাতে টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উত্তরা পূর্ব থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার মামলার এজাহারভুক্ত আসামী। বুধবার (৬ মে) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২০২৪ সালের ২৩ আগস্ট উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি কবির দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১ এর একটি দল টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রেফতার করেছেন। পরে তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশে সোপর্দ করা হয়। 

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গ্রেফতারকৃত খবির আহাম্মেদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার মামলা রয়েছে। তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy