১৩ মে ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে!

অনলাইন ডেস্ক

শিক্ষা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের বিয়ের খবর ভাইরাল হয়েছে।

2026-05-07T10:37:04+00:00
2026-05-07T10:46:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৩ মে ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে!
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:৩৭ এএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ১০:৪৬ এএম  (ভিজিট : ৬৬৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চলছে আলোচনা, শুভেচ্ছা ও নানা প্রতিক্রিয়া।

জানা গেছে, ডাকসুর বিভিন্ন নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে বিয়ের খবরটি প্রচার করছেন। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি করা একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই আলোচনা আরও তীব্র হয়। এতে অনেকেই ধারণা করছেন, সত্যিই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে।

সূত্র জানিয়েছে, আগামী ১৩ মে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তাঁর হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

বিয়েকে কেন্দ্র করে দুই পরিবারেই আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষী, সহপাঠী ও রাজনৈতিক সহযোদ্ধাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা জানানো হচ্ছে।

অন্যদিকে, রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় রয়েছেন সাদিক কায়েম। সম্প্রতি ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে তাঁকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে ব্যক্তিগত ও রাজনৈতিক—দুই কারণেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।





  বিষয়:   শিবির  ডাকসু ভিপি  সাদিক কায়েম 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy