চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে দোকানিকে গলাকেটে হত্যা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে মোজাহিদুল ইসলাম (৪৫) নামে এক দোকানিকে গলা কেটে নির্মম ভাবে হত্যা করা

2026-05-07T11:35:13+00:00
2026-05-07T11:35:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে দোকানিকে গলাকেটে হত্যা
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:৩৫ এএম   (ভিজিট : ২০৮)
চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে দোকানিকে গলাকেটে হত্যা
X

চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে দোকানিকে গলাকেটে হত্যা

বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে মোজাহিদুল ইসলাম (৪৫) নামে এক দোকানিকে গলা কেটে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ হত্যার সাথে জড়িত মুল অভিযুক্ত বায়োজিদ ইজাদ্দারকে আটক করেছে। 


নিহত মোজাহিদুল ইসলাম উপজেলার  হিজলা পশ্চিমপাড়া গ্রামের সরোজান মোল্লার ছেলে।  এ হত্যাকাণ্ড ঘিরে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


নিহতের ভাইপো শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭ টায় উপজেলার হিজলা গ্রামের মুদি দোকানি মোজাহিদুল ইসলামের সাথে প্রতিবেশি বাদশা ইজাদ্দারের ছেলে বায়োজিদ ইজাদ্দারের জুঁস কেনা নিয়ে তর্ক-বিতর্ক হয়। এ বিতর্কের জের ধরে বায়োজিদ ইজাদ্দার উত্তেজিত হয়ে ধারালো ধানা কাটা কাস্তে দিয়ে দোকানি মোজাহিদুল ইসলামকে জবাই করে হত্যা করে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত  বায়োজিদ ইজাদ্দারের ফাঁসি দাবি করেন তারা। 


এ বিষয়ে যুবদল স্থানীয় নেতা জয়নুল পারভেজ সুমন জানান, এলাকায় মাদকের বিস্তার রয়েছে। মাদকের কারণে সমাজে এমন হত্যা কাণ্ডের ঘটনা ঘটছে। কঠোর হস্তে মাদক নির্মুল করা না গেলে এ বর্বরতা রোধ করা সম্ভব নয়। তিনি এ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।


চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান. হত্যার সাথে জড়িত মুল অভিযুক্ত বায়োজিদ ইজাদ্দারকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। 











Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy