জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় বৃত্তি, যেভাবে আবেদন করবেন

অনলাইন ডেস্ক

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়মিত কর্মচারীদের সন্তানদের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরে ‘পোষ্য শিক্ষাবৃত্তি’ চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

2026-05-07T12:13:29+00:00
2026-05-07T12:13:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় বৃত্তি, যেভাবে আবেদন করবেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:১৩ পিএম   (ভিজিট : ৭২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়মিত কর্মচারীদের সন্তানদের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরে ‘পোষ্য শিক্ষাবৃত্তি’ চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণি, উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস ও সম্মান), স্নাতকোত্তর এবং মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও কৃষিসহ সরকার স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কর্মচারীদের সন্তানরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ২১ মে।


কর্তৃপক্ষ জানিয়েছে, এই বৃত্তির ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা কর্মচারীদের সন্তান এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সমযোগ্যতার ক্ষেত্রে চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদেরও অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া, স্বামী-স্ত্রী উভয়ই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কর্মচারী হলে যেকোনো একজন এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। একজন কর্মচারী তার পুরো চাকরিজীবনে সর্বোচ্চ দুই সন্তানের ধারাবাহিক শিক্ষার জন্য এই বৃত্তির আবেদন করার সুযোগ পাবেন। বৃত্তি নির্বাচনে শিক্ষার্থীদের বিগত বছরের বার্ষিক পরীক্ষার ফল বিবেচনা করা হবে।

আবেদনের নিয়ম, বৃত্তি নির্বাচনে শিক্ষার্থীদের বিগত বছরের বার্ষিক পরীক্ষার ফল বিবেচনা করা হবে। আবেদনের সঙ্গে অধ্যয়নরত প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, বেতন ও ভর্তির রশিদ এবং পূর্ববর্তী পরীক্ষার ফলের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এ ছাড়া শিক্ষার্থীর জন্ম নিবন্ধন বা এনআইডি এবং পিতা-মাতার এনআইডির সত্যায়িত ফটোকপিও আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।


আগ্রহী কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কল্যাণ শাখা (কক্ষ নম্বর ২০২) থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। যথাযথভাবে পূরণ করা ফরম নিজ নিজ বিভাগীয় প্রধানের সুপারিশসহ আগামী ২১ মের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।




  বিষয়:   জাতীয় বিশ্ববিদ্যালয়  কর্মচারী  অর্থবছর 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy