ভেড়ামারায় অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান

ভেড়ামার (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

ভেড়ামারায় অনুমোদনহীন ও নকল জুস, জেলি, লিকুইড দই এবং বিভিন্ন জাতীয় শিশু খাদ্য তৈরির একটি কারখানার মালিকমজনু হোসেনকে১

2026-05-07T12:15:51+00:00
2026-05-07T12:15:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভেড়ামারায় অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান
ভেড়ামার (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:১৫ পিএম   (ভিজিট : ১৯২)
ভেড়ামারায় অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান
X

ভেড়ামারায় অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান

ভেড়ামারায় অনুমোদনহীন ও নকল জুস, জেলি, লিকুইড দই এবং বিভিন্ন জাতীয় শিশু খাদ্য তৈরির একটি কারখানার মালিক মজনু হোসেনকে ১ লক্ষ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

অভিযান চলাকালে বিপুল পরিমাণ অনুমোদনহীন শিশু খাদ্য ও তৈরির কাঁচামাল জব্দ করে তা ধ্বংস করা হয়। 

বুধবার রাতে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে সাতবাড়ীয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন-  বিএসটিআই পরিদর্শক আসিফ করিম, কুষ্টিয়া ও ফিল্ড অফিসার খাইরুল ইসলামসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঢাকার চক বাজার থেকে বিভিন্ন নামী-দামী অনুমোদিত কোম্পানির লেভেল বা ব্যাচ ব্যবহার করে ভেড়ামারার সাতবাড়ীয়া এলাকায় কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি ও বাজারজাতের প্রস্তুতি চলছিল। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

অনুমোদনহীন ও নকল পদ্ধতিতে জুস, জেলি এবং চকলেট জাতীয় শিশু খাদ্য তৈরির অপরাধে সাতবাড়ীয়া এলাকার রেজাউল করিমে ছেলে মজনু হোসেন  (৩২) কে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

অভিযান চলাকালে বিপুল পরিমাণ অনুমোদনহীন শিশু খাদ্য ও তৈরির কাঁচামাল জব্দ করে তা ধ্বংস করা হয়। জব্দকৃত মালামাল বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিততে ধ্বংস করা হয়।

এছাড়াও একই এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে শাহাদত হোসেনের (৪২) বাড়ীতে যৌন উত্তেজনার বিভিন্ন ধরনের বোতলজাতকৃত ঔষধ পাওয়া যায়।  লাইসেন্স বা কাগজপত্র না থাকায় শাহাদত হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy