খাগড়াছড়িতে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির পানছড়িতে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।আজ বৃহস্পতিবার (৭ মে) ভোরের দিকে পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায়

2026-05-07T12:31:44+00:00
2026-05-07T12:31:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:৩১ পিএম   (ভিজিট : ৬১)
খাগড়াছড়িতে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
X

খাগড়াছড়িতে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়িতে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মে) ভোরের দিকে পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত ইমন হোসেন (৪০) ওই এলাকার রুহুল আমিনের ছেলে। সে ভোরের দিকে উপজেলার ইসলামপুর এলাকায় স-মিলের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন অস্ত্রধারী মাহিন্দ্র গাড়িতে করে এসে তাকে লক্ষ্য করে সামনে থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

জানা যায়, ইমন হোসেন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-গণতান্ত্রিক এর কালেক্টর হিসেবে কাজ করতেন। এ হত্যাকান্ডের ঘটনায় ইউপিডিএফ-মূলকে দায়ী করা হচ্ছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানছড়িতে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। কে বা কারা, কেনো হত্যা করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy